মূল অংশে যান
Tame Academy
ইনকার মেহেদী

“কেউ বলে আমি লিখি। কিন্তু না! আমি লিখি না; লেখা নিজেই নদীর মতো বয়ে চলে যায়।”

ইনকার মেহেদী
ইনকার মেহেদী

“ইনকার যে কালিতে আঁকেন ভাবনার রেখা, মেহেদী সেই রঙে রাঙিয়ে তোলেন জীবন।”

ইনকার মেহেদী
ইনকার মেহেদী

“কেউ বলে গল্প বানাই। আসলে আমি শুধু দুয়ার খুলে দিই — শব্দেরা নিজেরাই এসে জন্ম নেয়।”

ইনকার মেহেদী
ইনকার মেহেদী

“শিক্ষক বলেছিলেন, বারুদ যেখানে থাকে সেখানেই জ্বলে। আমি বিস্ফোরণ চাইনি, চেয়েছি উচ্চারণ।”

ইনকার মেহেদী
ইনকার মেহেদী

“দিনে আমি নিয়ম মেনে চলি, রাতে নিয়ম ভাঙি — পেশায় কোম্পানি সেক্রেটারি, নেশায় লেখক।”

ইনকার মেহেদী
ইনকার মেহেদী

ইনকার মেহেদী

০ টি বই

ইনকার যে কালিতে আঁকেন ভাবনার রেখা, মেহেদী সেই রঙে রাঙিয়ে তোলেন জীবন। এই দুই সত্তার মিলনে তিনি দাঁড়িয়ে আছেন কল্পনা ও বাস্তবতার সংযোগরেখায়। কেউ বলেন, তিনি লেখেন। কিন্তু তাঁর নিজের স্বীকারোক্তি ভিন্ন: তিনি লেখেন না, লেখাই নদীর মতো বয়ে চলে তাঁর ভেতর দিয়ে। তিনি কেবল খুলে দেন সেই দুয়ার, যেখান দিয়ে শব্দেরা এসে জন্ম নেয়, তারপর নিঃশব্দে মিশে যায় সময়ের গর্ভে। ইনকার মেহেদীর সাহিত্যজন্ম ঘটেছে শব্দের জগতে, কিন্তু তাঁর প্রকৃত জন্ম যশোরের সীমান্তগ্রাম আন্দুলিয়ায়। বোর্ড বৃত্তিসহ এস.এস.সি ও এইচ.এস.সি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। এরপর আইসিএসবি থেকে চার্টার্ড সেক্রেটারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি সম্পন্ন করেছেন। কলমের সঙ্গে সম্পর্ক শুরু চতুর্থ শ্রেণিতে, "চাঁদে মানুষ" দিয়ে; সেই যাত্রা আজও থামেনি। পাঞ্জেরী পাবলিকেশন্সের 'মাস্টার রাইটার' হিসেবে লিখেছেন অসংখ্য বই ও গাইড। এগারো খণ্ডের আত্মউন্নয়নমূলক 'টেইম সিরিজ' তাঁরই সৃষ্টি। শৈশবে এক শিক্ষক বলেছিলেন, "বারুদ যেখানে থাকবে, সেখানেই বিস্ফোরিত হবে।" তবে তিনি বিস্ফোরণ চাননি, চেয়েছেন উচ্চারণ। মানুষের ভালোবাসাকে কালি বানিয়ে তিনি নীরবতার ভেতর কথা বলেন। পেশায় কোম্পানি সেক্রেটারি ও এইচআর পেশাজীবী, নেশায় লেখক। সাফল্যের হিসাব তিনি রাখেন না, সে বিচারের ভার পাঠকের। তাঁর কাছে লেখা অর্জন নয়, তপস্যা।

কোনো বই পাওয়া যায়নি

ফিল্টার বদলে আবার চেষ্টা করে দেখুন।