জুলাইয়ের দিনলিপি
মো: মেহেদী হাসান, এলএল.বি, এসিএস · চিলেকোঠা পাবলিকেশন
বই সম্পর্কে
নিপীড়িতের প্রতি আবেগ ও অন্যায়ের প্রতি ক্ষোভ মানুষের চিরন্তন অনুভূতি। এই অনুভূতিকে সরল ভাষা দিয়েছেন মেহেদী হাসান। তার নানান পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয়— তিনি বাঁধন নামে সুপরিচিত রক্তদাতাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য। অসংখ্য মানুষকে রক্ত পেতে সহায়তা করেছেন, নিজে রক্ত দিয়েছেন। তাই হয়তো তিনি রক্তের মূল্য জানেন। স্বৈরাচার যখন ছাত্রদের রক্ত ঝরাচ্ছিল তখন তিনি নিজেকে স্থির রাখতে পারেননি। নিজের ক্ষোভ ও অক্ষমতা ডায়েরিতেই লিখেছেন। একদিন নানাভাবে হয়তো জুলাইয়ের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হবে, দলীয়করণের চেষ্টা করা হবে। কিন্তু এই সরল ভাষায় লেখা বইটি তখন প্রাচীর হয়ে দাঁড়াবে সকল অপপ্রচারের বিরুদ্ধে। একদিন, আমরা বিশ্বাস করি, এ বইটি ইতিহাসের দলিল হবে। জুলাই গণঅভ্যুত্থান যে জনমানুষের সক্রিয় অংশগ্রহণের ফসল, তাই প্রমাণ করবে। ২০২৪ সালে Gen-Z এর নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানকালীন ৩৬ দিনের ডায়েরি।
বিস্তারিত
- প্রকাশকাল
- 24 সেপ্ট 2026
- ভাষা
- বাংলা
- ধরন
- হার্ডকপি
- প্রকাশনী
- চিলেকোঠা পাবলিকেশন
- আইএসবিএন
- 9789849863359
- সংস্করণ
- 1st Published, 2025
- পৃষ্ঠাসংখ্যা
- ১১২
অর্ডার করুন — জুলাইয়ের দিনলিপি
এই বইয়ের হার্ডকপি সংস্করণ সরাসরি অর্ডার করুন আপনার পছন্দের স্টোর থেকে।
একই লেখকের আরও বই
টেইম ইয়োর টাইম
মো: মেহেদী হাসান, এলএল.বি, এসিএস
টেইম ইয়োর হ্যাবিট
মো: মেহেদী হাসান, এলএল.বি, এসিএস